Saturday, September 29, 2012

কক্সবাজার'র রামুত কিওঙ-মানজো ঘর পুড়ি দোন

হবর
৩০ সেপ্তম্বর, ২০১২
মোনত্তুগ ডেক্স

 মোনত্তুগ : কক্সবাজার জেলা ভিদিরে রামু উপজেলাত গ্যাল্লে কিল্লে ২৯ তারিক বৌদ্ধ কিওঙ- মানজো ঘর পুড়ি ফেলেই দিওন। প্রথম আলো পত্রিকা ওয়েবসাইতওত লিক্কে মুজুরমানউনে মোদেমাদে ১২আন বৌদ্ধ কিওঙ পুড়ি ফেলেই দোন।

এগ্গো বোড়বো পো মুজুরমান ধর্মর বোই কোরান অগমান গুজ্জে কোনেই তারা এ জালা-পোড়া গুজ্জোন। 

জানা জিএ রেত ৮তা মুক্কেন্দি মুজুরমানউনে মিসিল গুজ্জোন। সে পরে তারা মাইকেওন্দি ডাগি ডাগি মানুচ থোবেইওন। গাড়িত গুনি ৮/১০ মেল দুরত্তুন মানুচ্চুন ইচ্চোন। তারপর তারা জধা ওনেই বোড়বো-রাখাইনও আদাম'ত তারা বৌদ্ধ কিওঙানি পুড়ি ফেলেই দোন। ২৫০ বজর' পুরোন কিওঙ- ১০০ ফুত লাম্বা বুদ্ধ মুত্তি সুমুত্তো শত' উগুরে বুদ্ধ মুত্তি তারা পুড়ি ফেলেই দোন। জাদিপাড়া বৌদ্ধ বিহার'র ভান্তেরে মাজ্জোন ভিলি হবর পা জিএ। পজিম মেরোংলোয়া আদাম'র ৪০/৫০ গিরের ঘর-দোগান পুড়ি ফেলেই দোন। যারা বাধা দিবাত্তেই জিওন তারারে মারা উইয়ে। একজন'র মাধা ফাত্তে। ত্যা সিরিয়াস রোগুনি উইয়ে।

ঘর পুড়ি দেনা লুত গরানা দেঘিনেই বোড়বো-রাখাইনউনে দরে ঘর সারি ধেই যে পিওন।

এধক্কানি ঘদনা ঘদ'দে সলাত প্রশাসনে সেনজান হিজুই গুরি ন পারে।